ভাদ্র পেরিয়ে আশ্বিনও শেষ হতে চলেছে, অথচ আকাশে মেঘ, কোথাও বজ্রবৃষ্টি, আবার ভ্যাপসা গরম - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

ভাদ্র পেরিয়ে আশ্বিনও শেষ হতে চলেছে, অথচ আকাশে মেঘ, কোথাও বজ্রবৃষ্টি, আবার ভ্যাপসা গরম


মোহাম্মাদ নাসির উদ্দিন:ভাদ্র পেরিয়ে আশ্বিনও শেষ হতে চলেছে, অথচ আকাশে মেঘ, কোথাও বজ্রবৃষ্টি, আবার ভ্যাপসা গরম। আবহাওয়া যেভাবে আচরণ করছে, তা ‘অস্বাভাবিক’ বলেই মনে করছেন অনেকে।অক্টোবর মানেই বর্ষাবিদায়ের বার্তা, শরতের নির্মল আকাশ এবং বাতাসে হালকা ঠান্ডার আমেজ। কিন্তু এবার চিত্রটা একেবারেই উল্টো।আবহাওয়াবিদরা বলছেন, এবার অক্টোবরের আবহাওয়া আগের বছরের সঙ্গে মেলানো যাবে না। মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে দেরি হবে, বৃষ্টির প্রবণতাও থাকবে আরও কিছুদিন। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মৌসুমি বায়ু বিদায় নেয়; কিন্তু এবার তা হয়নি। শুধু উত্তরাঞ্চল নয়, পুরো দেশেই এখনও মৌসুমি বায়ু সক্রিয়।আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরের মাঝামাঝি বিদায় নেবে মৌসুমি বায়ু। এরপর ধীরে ধীরে কমবে বৃষ্টি; কিন্তু তাপমাত্রা নামবে খুব ধীরে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বাংলা ঋতু অনুযায়ী আশ্বিন ও কার্তিক মাসে শরৎকাল, তারপর অগ্রহায়ণ ও পৌষে হেমন্ত। প্রকৃতির নিয়মে এই সময়টাতেই শীতের আগমন ঘটে। কিন্তু এ বছর মৌসুমি বায়ু কিছুটা দীর্ঘস্থায়ী হচ্ছে। ফলে শরতের স্বাভাবিক শুষ্কতা এখনও নামেনি। আগামী দুই সপ্তাহের মধ্যে রাতে তাপমাত্রা কিছুটা কমলেও অক্টোবরজুড়ে দিনে গরম থাকবে।তিনি আরও বলেন, ১২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়বে এবং ধীরে ধীরে বিদায় নেবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, এখনও শীতের কোনো আভাস নেই; বরং অক্টোবরজুড়ে থাকতে পারে গরমের দাপট। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় না নেওয়া পর্যন্ত আবহাওয়া ভ্যাপসা থাকবে। নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। তখনই ঠান্ডার ছোঁয়া টের পাওয়া যাবে।তবে এখন যেসব এলাকায় কুয়াশা দেখা যাচ্ছে, তা শীতের কারণে নয় জানিয়ে তিনি বলেন, এখনকার কুয়াশা মূলত আর্দ্রতা বা মেঘের প্রভাবে তৈরি হচ্ছে। এটিকে শীতের কুয়াশা বলা যাবে না।বিশেষজ্ঞদের মতে, চলতি বছর এলনিনো প্রভাবের কারণে মৌসুমি বৃষ্টির ধারা দীর্ঘায়িত হয়েছে। ফলে শীতও কিছুটা দেরিতে নামবে। নভেম্বরের আগে ঠান্ডার আমেজ পাওয়ার সম্ভাবনা নেই।

অ্যাপ্লিকেশন সায়েন্টিস্ট (ওয়াটার, ক্লাইমেট অ্যান্ড সোসাইটি), ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের সাবেক শিক্ষক ও জলবায়ু গবেষক ড. মো. রাশেদ চৌধুরী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাপমাত্রারও পরিবর্তন ঘটেছে। এখন বর্ষাকাল একটু দীর্ঘ হচ্ছে। আগে যেসব বৃষ্টি সেপ্টেম্বরেই শেষ হয়ে যেত, সেগুলো এখন অক্টোবরেও টিকে থাকছে।তিনি আরও বলেন, জুন থেকে সেপ্টেম্বরে ভারী বৃষ্টি ও আর্দ্রতা মাটিতে অনেক পানি জমিয়ে রাখে। এই আর্দ্রতা থেকে অক্টোবরেও মেঘ তৈরি হচ্ছে। আবার দিনের বেলা তাপমাত্রা বাড়ে আর রাতে ঠান্ডা পড়ায় আকাশে স্থানীয়ভাবে বৃষ্টি হচ্ছে, যেটিকে এখন অনেক সময় ‘বৃষ্টি বম্ব’ বলা হচ্ছে।

Top