আমতলীতে গরুসহ চোর গ্রেপ্তার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আমতলীতে গরুসহ চোর গ্রেপ্তার


মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রাম থেকে গরুসহ চোর জাহিদুল ইসলাম কিশোর খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।জানাগেছে, উপজেলার তক্তাবুনিয়া গ্রামের আয়েজ উদ্দিন খাঁনের ছেলে জাহিদুল ইসলাম কিশোর খাঁন দীর্ঘদিন ধরে গরু চুরি করে আসছে। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম চুনাখালী গ্রামের ইব্রাহিম গাজী তার একটি চুরি হওয়া গরু জাহিদুল ইসলামের বাড়ী থেকে উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন কিশোরকে আটক করে পুলিশ সোপর্দ করে।

এ ঘটনায় ওইদিন রাতে আমতলী থানায় জাহিদুল ইসলাম কিশোর খাঁনকে প্রধান আসামী করে দুইজনের নামে চুরি মামলা হয়। শুক্রবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।আমতলী থানার ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাদ বলেন,গরুসহ জাহিদুল ইসলাম কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Top