৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে


আলোকিত বার্তা:নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভেজালবিরোধী অভিযানে বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে,এরমধ্যে এক প্রতিষ্ঠানের মালিক জরিমানার ঢাকা দিতে না পারায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে নগরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর,বিভাগীয় কার্যালয় এসব অভিযান পরিচালনা করে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে নগরের নতুল্লাবাদ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে খাবারে ভেজাল এবং ক্ষতিকারক উপাদান মেশানোর অপরাধে বৈশাখী বিরিয়ানী হাউজের মালিক মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা,নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে চমক হোটেলের মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং ক্ষতিকারক উপাদান মেশানোর অপরাধে ডে-নাইট হোটেলের মালিক ফাইজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে,জরিমানার টাকা দিতে না পারায় ফাইজুর রহমানকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।অপরদিকে,বরিশাল নগরে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বিভাগীয় কার্যালয়।বাজার তদারকিমূলক অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়। পাশাপাশি নাগরিকদের ভোক্তা অধিকার আইন সম্পর্কিত লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।

বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার উপস্থিতিতে অভিযানে সহযোগিতা করেন বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর রাসেল সিকদার ও ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান,অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে স্টিমার ঘাট এলাকার মায়ের দোয়া হোটেলকে ১০ হাজার টাকা, রসমেলা হোটেলকে ২ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা,ওষুধের মোড়কে বিক্রয় মূল্য না থাকায় বান্দ রোডের আয়েশা মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সুমি রানী মিত্র।

Top