১৮ জনের কারাদণ্ড,বরিশালে ৪০ লাখ রেণু জব্দ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ উৎপাদনে স্বস্তির বার্তা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা সড়কে রক্তের স্রোত থামবে কবে ? ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালক আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? প্রতিদিন ঝরছে ২২ প্রাণ বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

১৮ জনের কারাদণ্ড,বরিশালে ৪০ লাখ রেণু জব্দ


আলোকিত বার্তা:বরিশালে অভিযান চা‌লি‌য়ে দুই ট্রাকে ৭৩ ড্রাম ভর্তি চিংড়ির ৪০ লাখ রেণু জব্দ করা হয়েছে।এই ঘটনায় আটক ১৮ জনকে তিনদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ মে) সকালে নগরের রূপাতলী এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবত সেতু সংলগ্ন এলাকায় কোস্টগার্ড ও কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়।

অভিযানে দুই ট্রাকে ৭৩ ড্রাম ভর্তি চিংড়ির ৪০ লাখ রেণু জব্দসহ ১৮ জনকে আটক করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবীন শীষ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক আটক ১৮ জনকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা এসব রেণু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

Top