থানায় মামলা,ববি শিক্ষার্থীকে কুপিয়ে জখম - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ উৎপাদনে স্বস্তির বার্তা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা সড়কে রক্তের স্রোত থামবে কবে ? ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালক আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? প্রতিদিন ঝরছে ২২ প্রাণ বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

থানায় মামলা,ববি শিক্ষার্থীকে কুপিয়ে জখম


আলোকিত বার্তা:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাত হোসেন ডালিমকে কুপিয়ে জখম করেছে একই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।মঙ্গলবার (২১ মে) দিনগত রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনেই এ ঘটনা ঘটে। পরবর্তীতে বুধবার (২২ মে) আহত শিক্ষার্থীর খালু মাহমুদুর রহমান বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের বন্দর (সাহেবেরহাট) থানায় একটি মামলা দায়ের করেন।আহত শিক্ষার্থী সাজ্জাত হোসেন ডালিম ও হামলাকারী শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মহিউদ্দিন সিফাত আলোকিত বার্তাকে জানান,মেসে থাকা অবস্থায় টাকা নিয়ে ডালিমের সঙ্গে ওই তিন শিক্ষার্থীর পূর্ব শত্রুতা ছিল। এরই জেরে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রাঞ্জল রায় ও আবির এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তাশহাদুল ইসলাম রনি মিলে পেপসির বোতল ভেঙে তা দিয়ে কুপিয়ে ডালিমকে জখম করে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সে সময় সহপাঠীরাই প্রাঞ্জল ও রনিকে আটক করে পুলিশে সোপর্দ করে।বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহাকারী কমিশনার নাসির উদ্দিন আলোকিত বার্তাকে জানান,সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে এ হামলা চালানো হয়।এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Top