৪ জনের জরিমানা বরিশালে চিংড়ির রেনু পোনাসহ আটক - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

৪ জনের জরিমানা বরিশালে চিংড়ির রেনু পোনাসহ আটক


আলোকিত বার্তা:বরিশাল সদর উপজেলার লাহারহাটে গলদা চিংড়ির রেনু পোনাসহ আটক চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২০ মে) বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের ভ্রাম্যমাণ আদালতে তাদের এ জরিমানা করা হয়।

বরিশাল জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস আলোকিত বার্তাকে বলেন,পিকআপে করে ভোলা থেকে খুলনায় গলদা চিংড়ির রেনু পোনা নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। সোমবার (২০ মে) সকালে লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪৫ হাজার গলদা চিংড়ির রেনু পোনাসহ চারজনকে আটক করে বন্দর থানা পুলিশ।পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ রেনু পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান বিমল চন্দ্র দাস

Top