মানববন্ধন কৃষকের ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিতে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মানববন্ধন কৃষকের ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিতে


আলোকিত বার্তা:কৃষকের ধানের লাভজনক দাম নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (২০ মে) বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচির আয়োজন করে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও প্রান্তজন।মানবাধিকার জোটের সভাপতি ডা.সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- পরিবেশ বিষয়ক সংগঠন বেলার বরিশালের সমন্বয়কারী লিংকন বায়েন, প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,এ বছরের বোরো মৌসুমে উৎপাদিত ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। জেলার আগৈলঝাড়া উপজেলায় বোরো মণপ্রতি এখন কৃষকদের ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। যদি ধানের মণ ৮০০ টাকাও হতো তাহলে কৃষকরা বাঁচতো। তারা বলেন, গ্রামাঞ্চলে কৃষি শ্রমিকের তীব্র সংকট। ফলে শ্রমিকের মজুরি বেড়ে এখন এমন একপর্যায়ে পৌঁছেছে যে, কৃষকদের ধান উৎপাদন খরচ বেড়ে গেছে। মাঠে কাজ করার জন্য কৃষি শ্রমিক জোগাড় করতে ভীষণ কষ্ট হয় কৃষকদের। আর যদিও পাওয়া যায়, তাহলে একজন কৃষি শ্রমিকের মজুরি দৈনিক অন্তত ৭০০ টাকা। এ টাকার অতিরিক্ত একজন কৃষি শ্রমিককে দুপুরে খাবারও দিতে হয়। হিসেব করলে দেখা যায়, বর্তমানে একজন কৃষি শ্রমিকের দৈনিক মজুরি এক মণ ধানের চেয়েও বেশি। অথচ বাজারে ধান বিক্রি করে সে দাম মিলছে না কৃষকদের।

বক্তারা বলেন,যে হারে বজ্রপাত হচ্ছে, তার মধ্যে কৃষকরা জীবন বাজি রেখে চাষবাদ করে তার কি মূল্য পাচ্ছে? তাই আসুন আমরা কৃষকদের লাভজনক দাম নিশ্চিত করে কৃষি কাজে তাদের উৎসাহিত করি।তারা বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে হবে। আগাম ধানের দাম সহায়তা দিয়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। এ মুহূর্তে চাল আমদানি বন্ধ করতে হবে।

Top