শহীদ মোঃ রেজাউল করিমের স্বরনে চরমোনাইয়ে ইফতার মাহফিল - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

শহীদ মোঃ রেজাউল করিমের স্বরনে চরমোনাইয়ে ইফতার মাহফিল


মল্লিক মো.জামাল,চরমোনাই থেকেঃইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই আলিয়া জেলা শাখার সদস্য শহীদ মোঃ রেজাউল করিমের স্বরনে শনিবার চরমোনাইয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে চরমোনাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আলিয়া শাখার সভাপতি মোঃ আবুবকরের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চরমোনাই’র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল আলহাজ্ব ডা. মুহাম্মদ মোক্তার হোসাইন।

এ ছাড়াও চরমোনাই আলিয়া মাদ্রাসার প্রধান মুফাচ্ছির মাও. মো. জাফর ইমাম, সহঃ মুফাচ্ছির মাও. মু. মাহামুদুল হাসান, আরবী প্রভাষক মাও. মু. ছগির হোসাইন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই আলিয়া শাখার সাধারন সম্পাদক মো. রেজাউল করিম, প্রশিক্ষন সম্পাদক মো. রুহুল আমিন, প্রচার সম্পাদক মো. কাওসার মাহমুদ, ছাত্রকল্যান সম্পাদক মো. রবিউল আলমসহ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চরমোনাই আহ্ছানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসার ২০১৯ সালের আলিম পরীক্ষাথর্ী তালতলী উপজেলার বড়ভাইজোড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আবদুস সালাম হাওলাদারের পুত্র মো. রেজাউল করিম বরিশালের বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসার করনিকের বাসায় থেকে পরীক্ষা দিচ্ছিল। গত ৮ এপ্রিল ওই বাসার ছাদে কাপড় রোদে দিতে গিয়ে অব্যবস্থাপনা বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হলে তাকে তাৎক্ষনিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃতু ঘোষনা করেন।

Top