যুবক গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলায় - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হোসনে আরা সুমিকে ছাড়াতে বরিশাল কোতয়ালী মডেল থানায় ছাত্র দ... বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত,খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর

যুবক গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলায়


আলোকিত বার্তা:বরিশালে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রাকিব সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৯ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার এসআই তাজেল ইসলাম খান।এর আগে,শনিবার (১৮ মে) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাকিবকে উপজেলার বেজহার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়গত ৩০ এপ্রিল সকালে পূর্ব বেজহার গ্রামের শাহিন সরদারের ছেলে রাকিব সরদার প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন। এসময় রাকিবের সহযোগীরা মোবাইল ফোনে ধর্ষণের ছবি তুলে রাখেন। ধর্ষণের ঘটনা কাউকে জানালে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন রাকিব। এরপর,ওই ছবির ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে আবারও ধর্ষণের চেষ্টা চালান তিনি।বিষয়টি রাকিবের বাবা-মাকে জানালেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো নির্যাতিতাকেই শাসিয়ে দেন। ধর্ষণের ঘটনা অভিভাবকদের জানানোয় ক্ষিপ্ত হয়ে রাকিব গত ১৪ মে আপত্তিকর ছবিগুলো নির্যাতিতার প্রবাসী স্বামীর ইমো নম্বরে পাঠিয়ে দেন। এ ঘটনায় নির্যাতিতা প্রবাসীর স্ত্রী গত ১৬ মে ধর্ষক রাকিব সরদারসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

Top