শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স যৌন হয়রানি ‌রোধে - Alokitobarta
আজ : বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত

শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স যৌন হয়রানি ‌রোধে


আলোকিত বার্তা:বরিশালে যৌন হয়রানি প্রতিরোধে প্রতি‌টি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান।শুক্রবার (১৭ মে) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যৌন হয়রানির প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

পাশাপাশি সভায় জেলা প্রশাসক যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সর্বোচ্চ সতর্ক থাকারও পরামর্শ দেন।এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অভিযোগ বক্সটি লাগানো হবে,সেটি খোলার সময় একাধিক ব্যক্তি উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়। শাসনের ছুতোয় কোনো ছাত্রীর গায়ে হাত দেওয়া যাবে না বলে সতর্ক করেন জেলা প্রশাসক।এছাড়া শিক্ষক ও অভিভাবকদের মধ্যে প্রতিনিয়ত সভা করাসহ কো‌চিং সেন্টার এবং নোটবুক বন্ধের জন্য এ সভায় নির্দেশ দেওয়া হয়।জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসে‌নসহ সভায় বরিশালের বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপ‌স্থিত ছিলেন।

Top