শিক্ষক গ্রেফতার বিএম কলেজের ছাত্রী হত্যা মামলায় - Alokitobarta
আজ : বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার এক বছরে দুই বার বদলি! বিআরটিসির সৎ কর্মকর্তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি চক্র রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান পূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের লম্বা ছুটিতে বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০ স্বৈরাচার ফেরার পথ খুলে দেওয়া হবে শহীদদের সঙ্গে গাদ্দারি ইশরাকের নাটকীয় পদত্যাগ,রাতে গুজব দাবি, দিনে সত্যতা স্বীকার প্রতিমন্ত্রীর জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

শিক্ষক গ্রেফতার বিএম কলেজের ছাত্রী হত্যা মামলায়


আলোকিত বার্তা:বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের ছাত্রী মিলি ইসলাম হত্যা মামলায় শিক্ষক পুলিন চন্দ্র সরকারকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারের পর বৃহস্পতিবার (১৬ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে বুধবার (১৫ মে) দিনগত রাতে অভিযান চালিয়ে বরগুনা থেকে তাকে গ্রেফতার করে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ।

গ্রেফতার পুলিন চন্দ্র সরকার বরিশাল মডেল কলেজের গণিতের শিক্ষক।নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ শিক্ষক পুলিন চন্দ্র সরকারের সঙ্গে মিলির প্রেমের সম্পর্ক চলছিলো। সম্পর্কের একপর্যায়ে মিলি বিয়ের কথা বলে পুলিন চন্দ্র সরকার নানা টালবাহানা শুরু করেন।এরপর গত বুধবার (১ মে) মিলিকে নিয়ে নগরের নথুল্লাবাদ এলাকায় বাসা ভাড়া নেয় পুলিন। পরদিন বৃহস্পতিবার (২ মে) সকালে ওই ভাড়া বাসা থেকে মিলির মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনার পর থেকেই পলাতক ছিলো পুলিন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এসএম মাহাবুবুল আলম আলোকিত বার্তাকে জানান,মিলির মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি)মামলা হয়।পরবর্তীতে তার মা পারভীন বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর বুধবার রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বরগুনায় অভিযান চালিয়ে আসামি পুলিন চন্দ্র সরকারকে গ্রেফতার করে পুলিশ।প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছে পুলিন। তবে, হত্যার কথা স্বীকার না করলেও হত্যায় তার যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

Top