রমজান নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় রাখার লক্ষে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান - Alokitobarta
আজ : বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার এক বছরে দুই বার বদলি! বিআরটিসির সৎ কর্মকর্তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি চক্র রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান পূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের লম্বা ছুটিতে বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০ স্বৈরাচার ফেরার পথ খুলে দেওয়া হবে শহীদদের সঙ্গে গাদ্দারি ইশরাকের নাটকীয় পদত্যাগ,রাতে গুজব দাবি, দিনে সত্যতা স্বীকার প্রতিমন্ত্রীর জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

রমজান নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় রাখার লক্ষে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ব্যুরো চীফ, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজারের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।

অভিযানকালে পূর্ব ব্রাক্ষণবাজারে অবস্থিত পলাশ হোটেলকে ২ হাজার টাকা, জমজম সুইটসকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত শ্রী লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, আল আমিন মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকাসহ ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মূল্য তালিকা না রাখা, বাসি ও পঁচা ইফতারি বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি করা, ইফতারি বিক্রয় করার প্যাকেটের ওজন বেশি থাকা, যথাযথ কতৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

Top