বেনাপোলে অবৈধ অনুপ্রবেশে ভারতীয় নাগরিক আটক - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

বেনাপোলে অবৈধ অনুপ্রবেশে ভারতীয় নাগরিক আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুই লাখ টাকাসহ অর্জুন বিশ্বাস (২৫) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।বুধবার (১৫ মে) রাতে বেনাপোল সীমান্তবর্তী সাদিপুর সড়ক থেকে তাকে আটক করা হয়।আটক অর্জুন বিশ্বাস ভারতের উত্তর ২৪ পরগুনার বঁনগা গ্রামের অরবিন্দু বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়,গোপন খবরে জানতে পেরে,বেনাপোল সাদিপুর সড়ক থেকে তল্লাশি করে বাংলাদেশি দুই লাখ টাকা পাওয়া যায়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন।বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Top