লন্ডন গেলেন রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

লন্ডন গেলেন রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য


আলোকিত বার্তা:রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য বুধবার লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন।
বঙ্গভবনের এক মুখপাত্র জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) রাষ্ট্রপতিকে নিয়ে সকাল ৯টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।রাষ্ট্রপ্রধান লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

এ সময় বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম, মুখ্যসচিব নজিবুর রহমান, তিন বাহিনীর প্রধান, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।ওই মুখপাত্র বলেন, রাষ্ট্রপতি ২৬ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ গত বছরের জুলাই মাসে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।আব্দুল হামিদ দীর্ঘদিন ধরেই চোখে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।- বাসস

Top