পরিবেশবান্ধব এসডাব্লিউএমপি বিসিসিতে নির্মিত হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বরিশাল জেলা কমিটি গঠন কারাগারে হিন্দু বন্দিদের দুর্গাপূজা, প্রতিমা ও উপকরণ দিল কর্তৃপক্ষ হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ নীরব কোণঠাসা রাজপথের ত্যাগীরা, অধ্যাদেশ জারি সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরিতে ৩ বছরের কারাদণ্ড, ক্ষতি করলে ৫ বছর ১৩ জেলায় স্থানীয় সরকার বিভাগে নতুন উপপরিচালক নিয়োগ ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশী

পরিবেশবান্ধব এসডাব্লিউএমপি বিসিসিতে নির্মিত হবে


আলোকিত বার্তা:বরিশাল নগরের বর্জ্য ব্যবস্থাপনায় নির্মিত হবে আধুনিক মানের পরিবেশবান্ধব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট (এসডাব্লিউএমপি)। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উদ্যোগে প্রথমবারের মতো এটি নির্মাণ করা হচ্ছে।এরইমধ্যে মেয়রসহ সংশ্লিষ্টরা বরিশালের চরবাড়িয়া এলাকায় প্ল্যান্টটি নির্মাণের জন্য ৮ একর জমি নির্ধারণ করে পরিদর্শন করেছেন।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়,চরবাড়িয়া এলাকায় ওই ৮ একর জমির উপর এই প্ল্যান্টটি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে শিগগিরই এর কাজ শুরু হবে।বিসিসি সূত্রে আরো জানা যায়, বরিশাল নগর থেকে সব ময়লা পরিষ্কার করে সেগুলোকে প্ল্যান্টের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আধুনিক মেশিন দিয়ে রিসাইকেল করা হবে। যা থেকে সার,বিদ্যুৎ ও তেল তৈরি করা হবে।
সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও আধুনিক মেশিন দিয়ে বর্জ্য রিসাইকেল করায় এতে পরিবেশের কোনো ধরনের ক্ষতি হবে না। পাশপাশি অনেক লোকের কর্মসংস্থানের সৃস্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

Top