১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হালাল রিজিক ভক্ষণ করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্তির পরিকল্পনা ইসির অনলাইনেও মাদক বেচাকেনার সাজা মৃত্যুদণ্ড,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাশ রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা চার ইস্যুতে উদ্বেগ আইএমএফ’র,ভর্তুকি পে-স্কেল রাজস্ব ব্যাংক খাত বিরোধী দলের ওয়াকআউট,সংবিধান সংশোধনে বিশেষ কমিটি ভারি বর্ষণে ঢাকাবাসীর দুর্ভোগ আরও চরমে দেশের প্রদীপ জ্বলে বিদেশে,উচ্চশিক্ষায় গিয়ে ফিরছে না ৬০ ভাগ মেধাবী তরুণ ১০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য : গাইবান্ধার আলোচিত হরিদাস চন্দ্র গ্রেপ্তার বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি শিবিরের

১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আগামী ১৫ মে দেশে ফিরবেন।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর বিজি-০৮৫ এ করে সম্ভাব্য বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি অবতরণ করবেন।

সিঙ্গাপুর সময় আজ রবিবার সকাল ১০টা ২০ মিনিটে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টেলিফোনে কথা বলে তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ আলোকিত বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Top