১৫ মে থেকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

১৫ মে থেকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।


আলোকিত বার্তা:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৫ মে থেকে।সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী এ তথ্য জানান।

তিনি জানান,ঈদ উপলক্ষে রাজধানীর গাবতলী, কমলাপুর,আরামবাগ, কলাবাগানসহ রাজধানীর সকল কাউন্টার থেকে ১৫ মে বাসের অগ্রীম টিকিট বিক্রি করা হবে এবং মহাখালী থেকে অগ্রিম টিকিট বিক্রি হবে ১৭ মে থেকে। অগ্রিম টিকিটে সরকার নির্ধারিত হারেই ভাড়া নেওয়া হবে। যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, এ বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করতে দেওয়া হবে না।’

তিনি আরও জানান,কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে সেজন্য দূরত্ব অনুযায়ী ভাড়ার চার্ট টাঙিয়ে দিতে বলা হয়েছে বাস কোম্পানিগুলোকে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি করতে বিভিন্ন পরিবহন কোম্পানির টিকিট কাউন্টারগুলো প্রস্তুত করতে বলা হয়েছে। এবার গরম ও প্রচন্ড রোদে যাতে কাউন্টারে আসা টিকিট প্রত্যাশীরা ভোগান্তিতে না পড়েন, সেজন্য সামিয়ানা বা এর বিকল্প ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে তিনি জানান।প্রতিবছরই গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণগামী বাসের আগাম টিকিট বিক্রি করা হয়। এবারও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় একই সময়ে বাসের চাপ কম পড়বে, ফলে বাসের সঙ্কট হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন...
Top