মানববন্ধন নার্স তানিয়াকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে বরিশালে - Alokitobarta
আজ : শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের ... অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের ইইউর ১৫ দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানের দেশে ভীতির রাজত্ব দেখতে পাচ্ছি প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর, পদায়নের পর প্রশিক্ষণ

মানববন্ধন নার্স তানিয়াকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে বরিশালে


আলোকিত বার্তা:নার্সিং কর্মকর্তা শাহিনুর আক্তার তানিয়াকে চলন্ত বাসে ধর্ষণ-হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।হত্যা-ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াঁও বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে রোববার (১২ মে) সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে বক্তারা বলেন, ধর্ষকরা আইনের ফাঁক-ফোকর দিয়ে বেড়িয়ে যাওয়ার কারণে দেশে নির্যাতন ও ধর্ষণের মিছিল থামছে না। আমরা চাই সব ধর্ষক, নির্যাতনকারী, হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে করে কেউ নারী ও শিশুর ওপর নির্যাতন করতে না পারে।মানববন্ধন শেষে সদর রোড থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

Top