যশোরের বেনাপোলে কোটি টাকার চোরাইপণ্য আটক - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

যশোরের বেনাপোলে কোটি টাকার চোরাইপণ্য আটক


মোঃসাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারত থেকে অবৈধভাবে আমদানি ও চোরাচালানের প্রায় দেড় কোটি টাকার পণ্য আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুটি পণ্যবাহী ট্রাকও আটক করা হয়েছে।শুক্রবার (১০ মে) দুপুরে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল সীমান্ত ও যশোর-বেনাপোল মহাসড়কের নতুন হাটে তল্লাশি চালায়।এ সময় ভারত থেকে আমাদানি পণ্যের আড়ালে অবৈধভাবে নিয়ে আসা ৪ হাজার ৫৩০ কেজি বিট লবন ও ১৪ হাজার ৫৫০ কেজি ফিটকিরিসহ দুটি ট্রাক আটক করে।এছাড়া অপর একটি অভিযানে শাড়ি , থ্রি পিস, চা পাতা, কসমেটিক্স, মোবাইল, শিশুদের খেলনা, ওষুধ, হরলিক্স, চকলেট আটক করা হয়। আটক পণ্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ১১০ টাকা বলে জানায় বিজিবি।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, আটক মালামাল জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Top