অনুসন্ধান শুরু রবিবার বিমান দুর্ঘটনার কারণ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

অনুসন্ধান শুরু রবিবার বিমান দুর্ঘটনার কারণ


আলোকিত বার্তা:মিয়ানমারে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি রবিবার থেকে কাজ শুরু করবে।
শনিবার তদন্ত কমিটির প্রধান ও বিমানের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরী বলেন, বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে রবিবার থেকে আমরা তদন্ত কাজ শুরু করব।তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন কোয়ালিটি অ্যাসিউরেন্স সিএসও ম্যানেজার নিরঞ্জন রায়, ড্যাস-৮’র ট্রেনিং ক্যাপ্টেন সাইয়েদ এম মুনিম, লাইন মেইনটেন্যান্সের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, ম্যানেজার ফ্লাইট সেফটি মো. মজিবুর রহমান ও রাষ্ট্রায়াত্ব উড়োজাহাজ সংস্থায় কর্মরত পাইলটদের সংগঠন বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের মনোনীত একজন প্রতিনিধি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কর্মকর্তা শাকিল মেরাজ জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার পর বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে মিয়ানমার বিমানবন্দরে দুর্ঘটনায় পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ উড়োজাহাজটির আহত পাইলট,কেবিন ক্রুসহ ১০ আরোহীকে নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সুত্রে জানা যায়,বুধবার ইয়্গাুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ড্যাশ ৮ কিউ ৪০০ মডেলের উড়োজাহাজটি। পরেরদিন বৃহস্পতিবার এর কারণ অনুসন্ধানের জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।গত বুধবার মিয়ানমারের ইয়াগুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ ৮ কিউ ৪০০ মডেলের উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

Top