মানববন্ধন চলন্ত বাসে নার্সকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে - Alokitobarta
আজ : রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ইলেকট্রিক বাস কিনতে ৪শ কোটি টাকা চায় বিআরটিসি দুর্নীতির ‘ওএলএম’ সিন্ডিকেট বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি দপ্তরে রাতভর চলে অনৈতিক কারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগীরা ! প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে পাচারের অর্থ উদ্ধারে নতুন চ্যালেঞ্জ গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগে হোঁচট বেনামি ঋণ ১৩১৬৬ কোটি টাকা, গুপ্ত হয়ে বিএনপিতে প্রবেশ করা বিতর্কিত জামায়াতে ইসলামীর নেতা নুরুল আমিন দলকে ক্ষতিগ্রস্ত করতেই এমন ক... ববিতে অর্ধশত নবীন শিক্ষার্থীকে ৫ ঘণ্টা র‌্যাগিং প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন,প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা

মানববন্ধন চলন্ত বাসে নার্সকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে


আলোকিত বার্তা:নার্সিং কর্মকর্তা শাহিনুর আক্তার তানিয়াকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সব ধরনের যৌন হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (০৯ মে) সকাল ১০টা থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সামনে এ কর্মসূচি পালন করা হয়। স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) বরিশাল জেলা ও শেবাচিম হাসপাতাল শাখাসহ বরিশাল স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন এ মানববন্ধনের আয়োজন করে। এতে অংশ নেন নার্সিং কর্মকর্তা ও বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে স্বানাপের বরিশাল জেলা শাখার সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেবাচিম পরিচালক ডা. বাকির হোসেন, স্বানাপের বরিশাল বিভাগীয় শাখার সভাপতি মলিনা মণ্ডল, জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা আক্তার,শেবাচিম হাসপাতাল শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, সাংগঠনিক লিংকন দত্ত, বরিশাল স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার প্রমুখ।এসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীরা যৌন হয়রানিসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি নারীদের যৌন হয়রানিসহ ধর্ষণ, খুনের মতো ঘটনাগুলোতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, যেনো এ ধরনের কর্মকাণ্ডের আগে অপরাধীরা হাজারবার চিন্তা করে।বক্তারা নার্সিং কর্মকর্তা শাহিনুর আক্তার তানিয়াকে চলন্ত বাসে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এছাড়া, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সকে যৌন হয়রানি করা ডা. আমীরুল হাসানের দ্রুত অপসারণ ও শাস্তির পাশাপাশি ওই নার্সের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Top