পরিণত হয়েছে বিএনপি দুর্বৃত্তদের দলে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

পরিণত হয়েছে বিএনপি দুর্বৃত্তদের দলে


আলোকিত বার্তা:তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে বিএনপি দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে। এটা আমরা কখনোই চাই না। আমরা চাই বিএনপি জনগণের দলে পরিণত হোক।আর সেজন্য তাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে।বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিতে বণিকায়ন ও দুর্বৃত্তায়ন দেশের জন্য অশুভ। ব্যবসায়ীরা রাজনীতিতে আসলে তারা সবসময় লাভের আশা করবে আর দুর্বৃত্তরা সবসময় দুর্বৃত্ত ছড়ানোর চেষ্টা করবে। রাজনীতিতে জিয়াউর রহমান বণিকায়ন ও দুর্বৃত্তায়ন সূচনা করেছেন আর এর ষোল কলা পূর্ণ করেছেন এরশাদ। এরই ধারাবাহিকতা বয়ে নিয়ে যাচ্ছেন খালেদা-তারেক চক্র।

তিনি ব‌লেন, ব‌ণিকায়ন ও দুর্বৃত্তায়ন যে বিএনপি প্রতিষ্ঠা করেছিল তার অন্যতম প্রমাণ হচ্ছে তারেক রহমান। সে একজন প্রতিষ্ঠিত দুর্বৃত্ত, যার নেতৃত্বে হাওয়া ভবন ও খোয়াব ভবন পরিচালিত হতো। তাকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন বানিয়ে বিএনপি দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে।হাছান মাহমুদ বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে বিএনপির দুর্নীতি,তারেক রহমানের দুর্নীতি,বেগম খালেদা জিয়ার দুর্নীতির সত্য কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। এরই প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বক্তব্য নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমি বলবো গণতন্ত্রের জন্য বাংলাদেশে বড় হুমকি হচ্ছে বিএনপি। কারণ তারা গণতন্ত্রকে সবসময় বাধাগ্রস্ত করেছে। তাদের জন্মটাই অগণতান্ত্রিকভাবে হয়েছে। তারা দুর্বৃত্তদের, মুনাফালোভীদের উচ্ছিষ্ট বিলিয়ে রাজনীতিতে নিয়ে এসে দল গঠন করেছে।বিএনপির নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্টেও ভাঙনের সুর বাজছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ২০ দলের ভাঙ্গন দেখতে পেলাম, এখন জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে চলছে নানা ধরনের কথাবার্তা। ঐক্যফ্রন্টে এখন আর ঐক্য নাই। ধীরে ধীরে অনেকেই ঐক্য ছেড়ে দেয়া শুরু করেছে।আয়োজক সংগঠনের সভাপতি অভিনেত্রী সারাহ বেগম কবরী সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভাকেট শামসুল হক টুকু, সংগীত শিল্পী রফিকুল আলম, এসডি রুবেল, অভিনেত্রী অরুনা বিশ্বাস, অরুন সরকার রানা প্রমুখ।

Top