এরশাদ ৮ জনকে জাপার প্রেসিডিয়াম সদস্য বানালেন - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

এরশাদ ৮ জনকে জাপার প্রেসিডিয়াম সদস্য বানালেন


আলোকিত বার্তা:জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একসাথে আটজন নেতাকে দলের প্রেসিডিয়াম সদস্য বানালেন। এরমধ্যে একজন সাবেক মন্ত্রী,সংসদ সদস্য দুইজন,একজন সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী রয়েছেন।বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্টির গঠনতন্ত্রে ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

জাপার নতুন প্রেসিডিয়াম সদস্যরা হলেন কাজী মামুনুর রশিদ (ব্যবসায়ী),সৈয়দ দিদার বখত্ (সাবেক মন্ত্রী),জাফর ইকবাল সিদ্দিকী (সাবেক সংসদ সদস্য),সংসদ সদস্য নাজমা আকতার,আব্দুস সাত্তার মিয়া,আলমগীর সিকদার লোটন(সাবেক ছাত্রনেতা),এমরান হোসেন মিয়া ও সংসদ সদস্য মেজর(অব.)রানা মোহাম্মদ সোহেল।

Top