ধামুড়া বন্দর ব্রিজ ২২ মাসেও সংস্কার হয়নি - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

ধামুড়া বন্দর ব্রিজ ২২ মাসেও সংস্কার হয়নি


আলোকিত বার্তা:মালবাহী ট্রলারের ধাক্কায় ভেঙে পড়া জেলার উজিরপুর উপজেলার ধামুড়া বন্দরের ব্রিজটি ২২ মাসেও সংস্কার হয়নি। এতে প্রতিদিন বন্দরে যাতায়াতে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।স্থানীয় সূত্রে জানা যায়,২০১৭ সালের ৪ জুলাই ইট বোঝাই একটি ট্রলারের ধাক্কায় ব্রিজটির মধ্যের বড় অংশ ভেঙে পড়ে যায়। সেই থেকে ব্রিজের উপর দিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

ধামুড়া বন্দরের ব্যবসায়ী সেলিম মিয়া বলেন,ধামুড়া বন্দরের প্রধান ব্রিজটি ভেঙে পরার পর থেকে অদ্যাবধি বন্দরের ব্যবসায়ীদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। ওই ব্রিজটি দিয়ে চারটি ইউনিয়নের মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতো। ব্রিজটি ভেঙে পরার পর থেকে ওইসব মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।জরুরি ভিত্তিতে ব্রিজটি নির্মাণ কিংবা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় শোলক ইউনিয়নের চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির।উজিরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী জানান,ভেঙে পড়া ব্রিজটি মেরামতের জন্য সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আশাকরি খুব শিগগিরই ব্রিজটির কাজ শুরু করা হবে।

Top