দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়া ফণির প্রভাবে ঢাকাসহ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়া ফণির প্রভাবে ঢাকাসহ


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় ফণিরপ্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে ঝড়ো হাওয়া না থাকলেও সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এতে বাতাসের বেগ বেশি।
পটুয়াখালি
শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও শুক্রবার দুপুর ১২টার পর থেকে পটুয়াখালির কুয়াকাটা সৈকত ও আশপাশের এলাকায় ঝড় শুরু হয়। জেলার ১৩শ’ ৫০ কিলোমিটার বাঁধের মধ্যে কমপক্ষে ২৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। যতো সময় যাচ্ছে বাড়ছে ঝড়ের তীব্রতা।
সাতক্ষীরা
শুক্রবার দুপুর ১২টা পর থেকে সাতক্ষীরায় গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। এখন বৃষ্টি না থাকলে বইছে ঝড়ো হাওয়া। জেলার তিনটি ঝুঁকিপূর্ণ উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।
খুলনা, চাঁদপুর
দুপুর দেড়টার দিকে প্রবল ঝড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে খুলনায়, এবং ক্রমশ তা বাড়ছে। নদীর পানি ফুঁসে উঠেছে। চাঁদপুরে কয়েক হাজার লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। বন্ধ রয়েছে নৌযান চলাচল।
ঝিনাইদহ
ঝিনাইদহে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। জেলার সদর, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কোটচাঁদপুরে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সকাল ১০টা থেকে থেমে বৃষ্টি হচ্ছে। মেঘাচ্ছন্ন আকাশ আর ঝড়ো হাওয়া বইছে। দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজের জন্য প্রস্তুত রয়েছেন এক হাজার কর্মী।
রাজশাহী
রাজশাহীতে বিকেল থেকে থেমে থেমে বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া। আতঙ্কে রয়েছে জনগণ।
পিরোজপুর
ঘূর্ণিঝড় ফণির প্রভাবে পিরোজপুরে বৃষ্টির সাথে বইছে ঝড়ো হাওয়া। ঝড়ো হাওয়ায় মঠবাড়িয়ায় বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে এবং ভাঙ্গা বেড়িবাধ থেকে বিভিন্ন এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। নদীগুলোতে বিগত কয়েক দিনের চেয়ে পানির উচ্চতা বেড়েছে ২-৩ ফুট ।

Top