স্পিকারের দফতরে ফখরুলের চিঠি শপথের ব্যবস্থা কর‌তে - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস

স্পিকারের দফতরে ফখরুলের চিঠি শপথের ব্যবস্থা কর‌তে


আলোকিত বার্তা:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থতার কারণ দেখিয়ে প‌রে শপথ নেয়ার ব্যবস্থা কর‌তে সংসদের স্পিকারের দফতরে চিঠি পাঠিয়েছেন। সোমবার দলীয় সূত্রের বরাতে একটি জাতীয় দৈনিকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ত‌বে স্পিকারের দফতর তার চিঠির কোনো সত্যতা পাওয়া যায়নি।সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে শপথ নেয়ার বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন,সময় হলে দেখতে পাবেন।আপনার পক্ষ থেকে সময় চেয়ে স্পিকারের কাছে আবেদন করেছেন কিনা? এ সময় এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সেটাও সময় হলে জানতে পারবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর আগে,সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।এদিন শপথ নেন বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশারফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো.আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ভূঁইয়া।তাদের আগে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও গণফোরামের মোকাব্বির খান এবং সুলতান মোহাম্মদ মনসুর। এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ নেয়ার শেষ দিনে শপথ নিয়েছেন বিএনপির চারজন সদস্য। বিকেলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে তারা শপথ গ্রহণ করেন।

Top