স্পিকারের দফতরে ফখরুলের চিঠি শপথের ব্যবস্থা কর‌তে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

স্পিকারের দফতরে ফখরুলের চিঠি শপথের ব্যবস্থা কর‌তে


আলোকিত বার্তা:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থতার কারণ দেখিয়ে প‌রে শপথ নেয়ার ব্যবস্থা কর‌তে সংসদের স্পিকারের দফতরে চিঠি পাঠিয়েছেন। সোমবার দলীয় সূত্রের বরাতে একটি জাতীয় দৈনিকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ত‌বে স্পিকারের দফতর তার চিঠির কোনো সত্যতা পাওয়া যায়নি।সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে শপথ নেয়ার বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, সময় হলে দেখতে পাবেন।আপনার পক্ষ থেকে সময় চেয়ে স্পিকারের কাছে আবেদন করেছেন কিনা? এ সময় এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সেটাও সময় হলে জানতে পারবেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে,সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।এদিন শপথ নেন বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশারফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ভূঁইয়া।তাদের আগে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও গণফোরামের মোকাব্বির খান এবং সুলতান মোহাম্মদ মনসুর। এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ নেয়ার শেষ দিনে শপথ নিয়েছেন বিএনপির চারজন সদস্য। বিকেলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে তারা শপথ গ্রহণ করেন।

Top