স্কুলছাত্রের মরদেহ উদ্ধার সন্ধ্যা নদী থেকে - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

স্কুলছাত্রের মরদেহ উদ্ধার সন্ধ্যা নদী থেকে


আলোকিত বার্তা:বরিশালের বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী এলাকা সংলগ্ন সন্ধ্যা নদী থেকে নয়ন হাওলাদার (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৮ এপ্রিল) সকালে ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নয়ন বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠী এলাকার বাসিন্দা সোবাহান হাওলাদারের ছেলে এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস মৃত নয়নের পরিবারের বরাত দিয়ে আলোকিত বার্তাকে জানান,শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উজিরপুরের বাড়ি থেকে নয়নকে ডেকে নিয়ে যাওয়া হয়। তবে তাকে কারা ডেকে নিয়ে গেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ডেকে নিয়ে যাওয়ার পর নয়ন আর বাড়িতে ফিরে যায়নি। রোববার (২৮ এপ্রিল) সকালে তার মরদেহ বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো ও এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশ ও মৃতের স্বজনদের।

Top