নতুন সময়ের সাহসী সাংবাদিক দের পাশে দাড়ান - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন সময়ের সাহসী সাংবাদিক দের পাশে দাড়ান


আলোকিত বার্তা:নতুন সময়ের সাহসী সাংবাদিকতাকে বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী কর্তৃক নৈতিক ও দমনের চেষ্টা নতুন কিছু নয়।কেবল সময়ের সঙ্গে যুক্ত হয়েছে দমনের নতুন নতুন কৌশল।গণমাধ্যমগুলো যে বিরূপ আচরণের শিকার হচ্ছে,তা বিশ্বব্যাপী মুক্ত সাংবাদিকতার জন্য নতুন হতাশা তৈরি করেছে। তবে সত্য প্রকাশে অবিচল থাকলে শেষ বিচারে সাহসী সাংবাদিকতারই জয় হবে।

সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর আক্রমণের চিত্র তুলে ধরে বলেতে হয়।সত্য প্রকাশ থেকে বিরত রাখতে সাংবাদিকদের পরিবার কিংবা স্বজনদেরও ক্ষতি করার প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে।দেশে অবাধ ও স্বাধীন গণমাধ্যমের রক্ষায় উৎকৃষ্ট অঙ্গীকার আছে। কিন্তু সবাই এসব মানেন না।বাংলাদেশে হয়রানি এবং চাপের শিকার হওয়ার দৈনিক আজকের সমেয়ের বার্তা সম্পাদক ও প্রকাশক এম.লোকমান হোসেন বলেন,সত্য ও সাহসী সাংবাদিকতার শত্রু সব সময়ই ছিল এবং থাকবে।বরং গণমাধ্যমগুলোর আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন,গণমাধ্যম যখন বিপদে পড়ে,তখন পাঠকেরা কেন এর পক্ষে দাঁড়ায় না—তা নিয়ে ভাবতে হবে।যে কারণে শত শত সংবাদমাধ্যম থাকা সত্ত্বেও প্রকৃত সত্য প্রকাশের চেষ্টা খুবই কম।সামাজিক যোগাযোগমাধ্যমের বিকাশসহ রাজনৈতিক ও অরাজনৈতিক নানা চাপ থাকবে।কিন্তু সৎ ও সাহসী সাংবাদিকতা দিয়েই এসব মোকাবিলা করতে হবে।

Top