বাংলাদেশ কৃষিতে উদাহরণ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

বাংলাদেশ কৃষিতে উদাহরণ


আলোকিত বার্তা:কৃষিতে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। ধান, গম ও ভুট্টা চাষে বিশ্বের গড় উৎপাদনকে পেছনে ফেলে ক্রমেই এগিয়ে চলছে বাংলাদেশ বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।তিনি বলেন,আমাদের কৃষিবিদ, বিজ্ঞানী ,গবেষক সর্বোপরি আমাদের কৃষকদের একাগ্রতা, নিষ্ঠা ও সক্ষমতা দিয়ে আজ দেশকে খাদ্যে সাফল্য এনে দিয়েছে।রাশিয়ার ইউরোচেম গ্রুপের ডিরেক্টর আরিল হুগার নেতৃত্বে এক প্রতিনিধি দলের সাথে বুধবার কৃষিমন্ত্রীর সাথে সচিবালয়ে তার অফিস কক্ষে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, কৃষিতে বিনিয়োগ, রপ্তানি, বাজারজাত ও প্রক্রিয়াজাতকরণে আমাদের এখন সহায়তা প্রয়োজন। সময়ের বিবর্তনে এসেছে নতুন নতুন ফসল, প্রসারিত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। কৃষি বহুমুখীকরণে বাংলাদেশ এখন বেশ অগ্রগামী উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, কৃষি সেক্টরে ধান, পাটের পাশাপাশি মৎস্য ও পশু পালন, দুগ্ধ উৎপাদন, হাঁস-মুরগি পালন, নার্সারি, বনায়ন এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্পের দ্রুত প্রসার ঘটছে দেশে।বাংলাদেশের কৃষির সাফল্যের প্রশংসা করে আরিল হুগার বলেন, রাশিয়া বাংলাদেশের কৃষির উন্নয়নে পাশে থাকতে চায়। বাংলাদেশে সার রপ্তানির ক্ষেত্রে তাদের সর্বোচ্চ সহযোগিতার মনোভাব থাকবে।

এসময় বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণের বিষয়ে কথা হয় প্রতিনিধিদলের সাথে। এসময় কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সবসময় পরিবেশ সুরক্ষার দিক বিবেচনা করে নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন করে থাকে। মানুষ ও পরিবেশের জন্য উপযোগী জাত উদ্ভাবনে সবসময় সচেষ্ট রয়েছে আমাদের কৃষিবিজ্ঞানীগণ। প্রতিনিধি দলে ছিলেন ইউরোচেম গ্রুপের হেড অব পটাস অ্যালেক্সজ্যান্ডার ওজেরচুক, এফএআইটি বাংলাদেশের চেয়ারম্যান শরিফুল হক ও এফএআইটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফাহিমুল হক।

Top