অব্যাহত থাকতে পারে দেশে তাপপ্রবাহ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

অব্যাহত থাকতে পারে দেশে তাপপ্রবাহ


আলোকিত বার্তা:খুলনা বিভাগসহ দেশের কয়েকটি এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী দিনগুলোতে গরম আরো বেড়ে তাপপ্রবাহ নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সীতাকুন্ডু, রাঙ্গামাটি, ফেনী ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্র ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস এবং ঢাকায় ৩৫ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। পরবর্তী ৭২ ঘন্টায় তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আবহাওয়া অফিস জানায়, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

রবিবার রাতে ঢাকা ও আশেপাশের অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সাথে সামান্য বৃষ্টি হয়েছে। সোমবার সকালেও ঢাকার আকাশ মেঘলা ছিল, তাই গরম কিছুটা কমেছে। সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে। সেখানে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।- বাসস

Top