তাপমাত্রা আরো বাড়বে দেশের বিভিন্ন স্থানে - Alokitobarta
আজ : সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা

তাপমাত্রা আরো বাড়বে দেশের বিভিন্ন স্থানে


আলোকিত বার্তা:রাজশাহী, পাবনা, যশোর, রাঙামাটি ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকাসহ বিস্তার লাভ করতে পারে। সারাদেশে এ তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছে। আগামী তিনদিন গরম আরো বেড়ে তাপপ্রবাহ মুদু থেকে মাঝারিতে রূপ নিতে পারে। শুধু তাই নয়, তাপপ্রবাহ ঢাকাসহ নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ৩৬-৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮-৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, রংপুর সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে।- বাসস

Top