সড়ক অবরোধ,উজিরপুরে বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

সড়ক অবরোধ,উজিরপুরে বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু


সাহাদাত হোসেন রুবেল:বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় লামিয়া আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। লামিয়া উপজেলার গুঠিয়া ইউনিয়নের খায়রুল সিকদারের মেয়ে ও পশ্চিম নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে বরিশাল-স্বরূপকাঠী সড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা সোহেল আলোকিত বার্তাকে জানান, সকাল ৯ টার দিকে বাসা থেকে স্কুলে যাচ্ছিলো লামিয়া আক্তার। পথে বরিশাল-স্বরূপকাঠী সড়ক পার হওয়ার সময় বানারীপাড়াগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস লামিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লামিয়ার মৃত্যু হয়।এদিকে,লামিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে সকাল সোয়া ৯ টা থেকে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিক জানান,লামিয়া ঘটনাস্থলে মারা যাওয়ার পরপরই স্থানীয় হাজারও মানুষ ক্ষুব্ধ হয়ে লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসেন। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Top