আন্দোলন-সংগ্রামের কোনো রেজিস্ট্রার লাগে না,চেতনা থেকে সামিল হয়। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

আন্দোলন-সংগ্রামের কোনো রেজিস্ট্রার লাগে না,চেতনা থেকে সামিল হয়।


আলোকিত বার্তা:আন্দোলন-সংগ্রামের কোনো রেজিস্ট্রার লাগে না,চেতনা থেকে সামিল হয়।বরিশাল সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) একটা ঐতিহ্য রয়েছে। কাজের মাধ্যমে আপনারা সেই ঐতিহ্য ধরে রাখবেন।মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে নগরের অশ্বিনী কুমার হলে বরিশাল বিইউজের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল।

বরিশাল বিইউজের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক মারুফের সঞ্চালনায় ও বর্তমান সভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।এছাড়া উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম-মহাসচিব আবদুল মজিদ,কোষাধ্যক্ষ দীপ আজাদ,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল,নাট্যজন সৈয়দ দুলাল,বরিশাল বিইউজের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস প্রমুখ।এরআগে ফিতা কেটে বরিশাল বিইউজের নতুন কার্যালয় উদ্বোধন করেন অতিথিরা।

Top