আগুন নিয়ন্ত্রণে মিরপুরে বহুতল ভবনের - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আগুন নিয়ন্ত্রণে মিরপুরে বহুতল ভবনের


আলোকিত বার্তা:রাজধানীর মিরপুর-১৪ নম্বরের পুলপাড় এলাকায় ১০ তলা বাণিজ্যিক ভবনের ৬ ও ৭ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করেরবিবার বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটনার কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত হতাহতের ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো খবর জানা যায়নি।

ওই ভবনটির পাশেই কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেট অবস্থিত।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ভবনটির ওই দুই ফ্লোরে পোশাক কারখানা এবং কারখানার গুদাম রয়েছে।এছাড়াও ওই ভবনে সিটি পার্ক চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার নামের একটি বড় রেস্টুরেন্ট আছে।

Top