সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে কান দিবেন না - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে কান দিবেন না


আলোকিত বার্তা:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পহেলা বৈশাখ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের উসকানি,গুজব বা প্রোপাগান্ডায় কান দিবেন না। এসব বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে।শনিবার সকালে রমনার বটমূলে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি একথা বলেন। এসময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন,কিছুক্ষণ আগে আপনারা নিরাপত্তা মহড়া দেখলেন। আমরা পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছি,তারা এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। এখানকার নিরাপত্তার খাতিরে যা যা প্রয়োজন আমরা তাই করেছি।তিনি বলেন,পহেলা বৈশাখে এখান থেকে শুরু হবে ট্রেডিশনাল অনুষ্ঠান। এরপর মঙ্গল শোভাযাত্রা। পুরো ঢাকা শহরের সবাই এই শোভাযাত্রা ও বটমূলের অনুষ্ঠানে যোগ দেবেন। উৎসবকে নির্বিঘ্ন করতে ঢাকাসহ সারাদেশে গোয়েন্দা নজরদারীসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তারা এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর প্রতিটি বড় উৎসব উদযাপনস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে আরও কঠোর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশ্বাস করি, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতায় কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই।তিনি আরও বলেন,এটি জাতীয় উৎসব। আমি মনে করি,কেউ যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে জনগণই তার প্রতিরোধ করবে।এবারের বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ কি-না? সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবারের নিরাপত্তা অন্যবারের মতোই, নতুন কোনো চ্যালেঞ্জ নেই। অপরাধীরা নানাভাবে মেধা প্রয়োগ করে, আমরাও সেভাবেই আমাদের নিরাপত্তা বাহিনীকে তৈরি করেছি। সক্ষমতা বাড়িয়েছি।

Top