দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা ওসি মোয়াজ্জেমের - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা ওসি মোয়াজ্জেমের


আলোকিত বার্তা:পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, তদন্তের সাপেক্ষেই ফেনীর সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে সরিয়ে দেয়া হয়েছে। তারপরও তদন্ত হচ্ছে। তদন্তে তার দায়িত্বে কোনো অবহেলা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।শুক্রবার দুপুরে মিরপুরে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। এর আগে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন।ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন,ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

আইজিপি বলেন,সন্তানের নৈতিকতা,আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে প্রথম শিক্ষা পরিবার থেকে পায়।তাই তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশকে জানতে হলে এর অভ্যুদয়ের সঠিক ইতিহাস জানতে হবে। লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলায় অংশ নিতে হবে।তিনি বলেন,অপরাধীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। একইসঙ্গে পুলিশের কোনো সদস্যের এ ঘটনায় অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।পুলিশ প্রধান বলেন,এ ঘটনায় জড়িত ও সন্দেহভাজন অনেককেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Top