ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী চার দিনের সফরে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হোসনে আরা সুমিকে ছাড়াতে বরিশাল কোতয়ালী মডেল থানায় ছাত্র দ... বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত,খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী চার দিনের সফরে


আলোকিত বার্তা:চার দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সকাল সাড়ে আটটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সফর শুরু করবে লোটে।এরপর ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মত বিনিময় করার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর।

চারদিনের এই রাষ্ট্রীয় সফরে নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি বাংলাদেশের পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী। ১৪ এপ্রিল সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চ্যানেল আই আয়োজিত এবং‘সুরের ধারা’প্রযোজিত বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোটে শেরিং।বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লোটে শেরিংয়ের পছন্দ অনুযায়ী পহেলা বৈশাখের অনুষ্ঠানের সময় তার এই সফর নির্ধারিত হয়েছে।সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, অভ্যন্তরীন নদীপথ, স্বাস্থ্য ও কৃষিখাতে সহযোগিতা বাড়াতে নৌ কার্গো চলাচল, স্বাস্থ্য ও কৃষি খাত বিষয়কসহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সইয়েরও প্রস্তুতি রয়েছে।

Top