চার বছরের শিশুকে ধর্ষণে দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

চার বছরের শিশুকে ধর্ষণে দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


আলোকিত বার্তা:বরিশালে চার বছরের শিশুকে ধর্ষণে দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (৩১ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত সোহাগ বরিশাল বিমানবন্দর থানাধীন রবিন্দ্রনগর গ্রামের জাফর আলীর ছেলে।বর্তমানে সোহাগ পালাতক রয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান আলোকিত বার্তা জানান,২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে ওই শিশু তার নানা বাড়ি থেকে বরিশাল বিমানবন্দর থানাধীন রবিন্দ্রনগরে ফেরার পথে সোহাগ শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন।এ ঘটনা শিশুর মা দেখে ফেলায় সোহাগ পালিয়ে যান।পরে এ ঘটনা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ওই বছরের ৫ অক্টোবর এয়ারপোর্ট থানায় মামলা করে শিশুর পরিবার।পরে ২০১১ সালের ২৯ জানুয়ারি সোহাগকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন বরিশাল এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুমুর রহমান। মামলায় নয় জনের মধ্যে সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

Top