২১ জেলের জেল-জরিমানা বরিশালে - Alokitobarta
আজ : বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত

২১ জেলের জেল-জরিমানা বরিশালে


আলোকিত বার্তা:বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাটকা ধরার অপরাধে ২১ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে।শুক্রবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, ভবিষ্যতেও জেলা প্রশাসনের এরূপ তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর ও গজারিয়া নদীতে অভিযান চালায়।অভিযানে জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের নিষিদ্ধকালীন জাটকা (১০ ইঞ্চি ছোট ইলিশ) আহরণ করা এবং অবৈধ জাল দিয়ে মাছ আহরণ অবস্থায় ২১ জন জেলেকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে আটক মো. নুরু ইসলাম খাঁ (৬৫), মো. আলম বেপারি (৪০), মো. মোস্তফা (৩৫), মো. হাসান আলী শিকদার (৫০), মো. মনির হাওলাদার (২৫), মো. এছাক বয়াতী (৬৫), মো. জাহিদ সরদার (৫৪), মো. কাঞ্চন দর্জি (৪০), মো. ফারুক বেপারিকে (৩৭) এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।অপরদিকে মো. শাহিন (১৯), মো. মজিবর মাঝি (৪০), মো. মোতালেব হাওলাদার (৬০), মো. দেলোয়ার মোল্লা (৫০), মো. আলামিন গাজী (২০), মো. ওসমান গণি (১৯), মো. বাছেত মাঝি (৪০), মো. ভাগোন আলী বাড়ি (৩৫), মো. হারুন বিশ্বাস (৩৫), মো. মনির হাওলাদার (২৫), মো. জামাল আকনকে (২৫) পাঁচ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার ১০ কেজি ১০ ইঞ্চির নিচের জাটকা এতিমখানা ও গবিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস।এছাড়াও নৌ-পুলিশ এবং কোতয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Top